ভাঙ্গায় সরকারি কেএম কলেজের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক :
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ ০৮:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদর এলাকার ঐতিহ্যবাহী সরকারি কেএম কলেজের শিক্ষার্থীরা খন্ডকালীন শিক্ষকদের দ্বারা পাঠদানসহ কলেজ শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং সরকারি কলেজে বিসিএস কোন শিক্ষকের নিয়োগ না থাকায় কর্তব্যরত কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে বিবিধ আনীত অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 
আজ সোমবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনে সাধারন শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয় কমিটির সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

পরে শিক্ষার্থীরা ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে একটি স্মারকলিপি পেশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্দোলনের সমন্বয়কদের সাথে আলোচনার মাধ্যমে তাদের লিখিত বক্তব্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। 

সাধারণ ছাত্রছাত্রীদের অভিযোগ ১৯৬৫ সালে কেএম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে কলেজটি সরকারিকরন করা হয়। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ পরিবারের পক্ষ থেকে কে এম কলেজ পরিচালিত হয়ে আসছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
আরও অভিযোগ করেন আওয়ামী লীগের রাজনৈতিক শক্তির উপাসনালয়ের ঘাঁটি হিসেবে ভাঙ্গা কে এম কলেজ দীর্ঘদিন কাজী পরিবারের অধীনস্থ হয়ে স্থানীয় নেতাকর্মীরা ব্যবহার করে আসছিল। সেই ধারাবাহিকতায় আওয়ামীলীগ পরিবারের সন্তান এবং আত্মীয়-স্বজনদের কে এম কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয় এবং এখনো দৃশ্যমান।
শিক্ষা ব্যবস্থার নীতি-নৈতিকতারমালায় স্বভাবগত কারণে কলেজ সরকারি হওয়ার পর বিসিএস শিক্ষক কোঠায় শিক্ষক থাকার কথা থাকলেও অদ্যবধি কেএম কলেজে বিসিএস শিক্ষক রহস্যজনক কারণে যোগদান করতে পারে নি। এরফলে ধীরে ধীরে সাধারন শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং ফুসে ওঠে তারা।

সাধারণ শিক্ষার্থীদের ভাষ্যমতে বিভিন্ন সময়ে শিক্ষকদের সাথে একাধিক আলোচনা হয় কলেজ অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকদের সাথে। এনিয়ে একাধিকবার আলোচনার মাধ্যমে তারা দাবি জানালে শিক্ষার্থীদের সাথে কলেজ কলেজ অধ্যক্ষসহ  সকল কলেজ অধ্যক্ষ সহ শিক্ষক মন্ডলী কোনরূপ গুরুত্ব না দিয়ে তাদের সাথে  অসৌজন্যমূলক আচরন করে  বলে অভিযোগ করেন। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সরকারি কেএম কলেজ অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষকের সাথে ফের খোলামেলা আলোচনায় বিষয়টি তারা তুলে ধরেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ থেকে সাধারণ ছাত্র ছাত্রী বা আন্দোলনের সমন্বয়কদের সাথে কোন ধরনের আলোচনায় রাজি না হওয়ায় আজকে তারা রাজপথে ন্যায্য দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বলে সাংবাদিকদের জানান সাধারণ ছাত্র ছাত্রী ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ। 
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা সরকারি টিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সাত্তার জানান, কলেজের বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে আনিতে অভিযোগগুলো সঠিক নয়। অন্যায়ের বিরুদ্ধে সব সময় আমার জিরো টলারেন্স। খণ্ডকালীন শিক্ষক নিয়ে প্রসঙ্গে বলেন সরকারি বিধি মোতাবেক কোন শিক্ষক অবসরে গেলে বিসিএস শিক্ষক যদি না যোগদান করে তাহলে কলেজ কর্তৃপক্ষ সেই সময় খন্ডকালিন শিক্ষক নিয়োগ করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য