মাদারীপুরে ত্রিমুখী সংঘর্ষ, যান চলাচল বন্ধ

  • অনলাইন
  • সোমবার, ০৩ জুলাই ২০২৩ ০৩:০৭:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি পরিবহন এবং মালবাহী কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন।

সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর আমগ্রাম মহাসড়কে এ সংঘর্ষ ঘটে।

আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

লাইন পরিবহন, সোনালী পরিবহন এবং গোল্ডেন মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে পর দুই কিলোমিটার রাস্তা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ফলে বন্ধ রয়েছে যান চলাচল। তবে উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যানজট থাকায় ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী মানুষ। বিকল্প রুট হিসেবে ঢাকামুখী যানবাহন মাদারীপুর শহরের মধ্য দিয়ে চলাচল করছে।

এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুর্ঘটনার পর পুলিশ যানজট নিরসনে কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই যানজট সমস্যা সমাধান হবে বলে আশা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য