ছাগল নিয়ে দুই পরিবারে সংঘর্ষ, আহত ৬

পাবনার চাটমোহরে ছাগল অন্যের বাড়িতে যাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কচুগাড়ি গ্রামের জহুরুল ইসলামের একটি ছাগল শুক্রবার বিকেলে প্রতিবেশী আবুল কাশেমের বাড়ির ওপর গেলে আবুল কাশেমের ছেলে ছাগলটির পা ভেঙে দেয়। ছাগলের এই পা ভেঙে দেওয়া নিয়ে এবং পূর্ব বিরোধের জেরে রাতে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এক পর্যায়ে এই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আবুল কাশেম, তার স্ত্রী ও ছেলে হাশেম এবং অন্য পক্ষের মারুফ ও জহুরুলসহ মোট ছয়জন আহত হন।
ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছি।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য