প্রেমিকের বাড়ির গাছে তরুণীর মৃতদেহ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে সাবিনা ইয়াসমিন (২৮) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে ওই ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামে প্রেমিকের বাড়ির সামনে জামগাছের ডালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক আলামিন পলাতক। তার বাবা সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ।

নিহত সাবিনা জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের মৃত আব্দুল বাছেদের মেয়ে। তার বিয়ের পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়।

সূত্র জানায়, সাবিনার সঙ্গে দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলী ছেলে আলামিনের (৩৫) প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (২০ মে) বিকেলে তার বাড়িতে যান সাবিনা।

এ সময় তাকে মারধর করে বের করে দেয় আলামিনের পরিবার।
আজ রবিবার সকালে আলামিনের বাড়ির সামনে জামগাছের ডালে সাবিনার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নারায়ণপুর তদন্তকেন্দ্রের পুলিশ রবিবার বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ঘটনায় নিহত সাবিনার মা হাসি বেগম বাদী হয়ে সাবিনার প্রেমিক আলামিনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার পর থেকে তিনি পলাতক। তার বাবা সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, সাবিনা ইয়াসমিনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রধান আসামি আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করা হয়েছে।

আলামিনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য