ভাঙ্গায় দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত 

  • ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ০২:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী ইউনিয়ন পরিষদের সামনে গ্রীন লাইন ও নিউ অন্তরা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ১১ টার দিকে। পুলিশ আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। 

জানা গেছে, ঢাকা মেট্রো - ব- ১৫-৯৯৫১ গ্রীন লাইন পরিবহনটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং অপরদিকে নিউ অন্তরা ক্লাসিক মেট্রো ব-১৫-৬৬৮৫ ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িটির সঙ্গে গ্রীন লাইন গাড়ির চালকের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০জন যাত্রী গুরুতর আহত হন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. তৈয়ুব রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পর যানজট সৃষ্টির আগেই রাস্তার উপর থেকে গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয় বলে তিনি জানান। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য