পদ্মা নদীর চর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  • রাজবাড়ী প্রতিনিধি:
  • শনিবার, ২৫ মার্চ ২০২৩ ০২:০৩:০০
  • কপি লিঙ্ক

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর থেকে আফজাল খা(১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদীর চর থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আফজাল  জেলার কালুখালী উপজেলা রতন দিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কায়ম খানের ছেলে।

নিহতের পিতা কায়ম খা জানান, গত দুই দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় ছেলে আফজাল। আফজাল কিছুটা মানুষিক প্রতিবন্ধী ছিল। আত্মীয় স্বজনদের বাড়ি সহ মাইকিং করে অনেক খোঁজাখুঁজি করা হয়। খোঁজাখুঁজি এক পর্যায়ে হাবাসপুর এলে স্থানীয়রা জানায় পদ্মা নদীর চরের দিকে একটি ছেলেকে যেতে দেখেছে। তারই প্রেক্ষিতে চরে গিয়ে আফজালের মরদেহ পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থাল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এ ঘটানায় একটি অপমৃত্যু মামলা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য