রাজবাড়ীতে অস্ত্র মামলায় কৃষক লীগ নেতা হেনা মুন্সী গ্রেপ্তার

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩ ০৮:০২:০০
  • কপি লিঙ্ক

রাজবাড়ীর পাংশায় অস্ত্র মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী মো: হেনা মুন্সী (৪২) কে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গতকাল (বুধবার) সন্ধ্যা ৭ টার দিকে নিজ বসতবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। হেনামুন্সী উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত নাদের মুন্সীর ছেলে। জানা যায়, মোঃ হেনা মুন্সী পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওরাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক।পাংশা মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান,মোঃ হেনা মুন্সীর নামে ২০১১ সালে অস্ত্র আইন মামলা হয়। সে মামলায় গ্রেপ্তারী পরোয়ানা থাকায় গতকাল বুধবার সন্ধ্যায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করাহয়। গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন, থাার উপ-পরিদর্শক (এসআই) মোঃমিজানুর রহমান ও দিপঙ্কর কুন্ডু সহ সঙ্গীয় পুলিশ ফোস। গ্রেপ্তারকৃত আসামীহেনা মুন্সীকে বৃহস্পতিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণকরা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য