রাজবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

  • মো. শামীম হোসেন, রাজবাড়ী প্রতিনিধি:
  • সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযান পরিচালনা করে তিন জন গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ও দুই জন নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত নাছির মণ্ডলের ছেলে জিয়া মণ্ডল (৪২), পৌরসভাধীন কুলটিয়া গ্রামের মৃত শাহাদৎ শেখের ছেলে কামাল শেখ (৬১), নারায়নপুর গ্রামের (বৈরাগীপড়া) গ্রামের মৃত রামচন্দ্র দাসের ছেলে সমর দাস (৪২), বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. লালচাঁদ মল্লিক (৩৩), যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আ. বারিক শেখের ছেলে মো. ইউসুব আলী (৪৫)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কামাল শেখকে মাদক মামলায় ও জিয়া মণ্ডলকে মারামরি মামলায় গেপ্তার করা হয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য