চাচা ও মামাতো ভাইকে নিয়োগ দিতে বল প্রয়োগ

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১২:০১:০০
  • কপি লিঙ্ক

চাচা ও মামাতো ভাইকে চাকুরিতে নিয়োগ দিতে অধ্যক্ষকে বাধ্য করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। পরে পুলিশি হস্তক্ষেপে ত্রিপক্ষীয় গোলমালের সুরাহা হয়। 

সোমবার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মাঠের বাজার আবু বক্কর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান সরকার সংবাদিকদের কাছে একথা বলেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ওই মাদ্রাসায় গত ২৭ জানুয়ারি অফিস সহকারী কাম হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটন সহ ২ টি শূন্যপদে লোক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরীক্ষা চলাকালীন সময়ে এলাকার জামায়াতকর্মী নাজমুল হক প্রধান তার লোকজন নিয়ে এসে অধ্যক্ষর কক্ষে হামলা চালায়। এ সময় নাজমুল হক প্রধান বলেন, তার চাচা মাহমুদুল হক ও মামাতো ভাই হাফিজুর রহমানকে নিয়োগ দিতে চাপ প্রয়োগ করেন। 

এতে অধ্যক্ষ রাজী না হওয়ায় মাদ্রাসা কমিটি ,মাদ্রাসা শিক্ষক ও জামায়াত শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় ঘটনা নিয়ন্ত্রণে আসে।  এ বিষয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায়  এই সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা তুলে ধরেন মাদ্রাসা কর্তৃপক্ষ। 

এ ব্যাপারে পলাশবাড়ি উপজেলা নির্বাহী কামরুজ্জামান নয়ন বলেন, লোক নিয়োগে চাপ প্রয়োগ করা ও অধ্যক্ষ এর উপর হামলার ঘটনা নিয়ন্ত্রণ করতে পুলিশের সহযোগিতা নেওয়া হয় এবং নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য