চুনারুঘাটের পাঁচগাতিয়ায় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে:
  • মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১১:০১:০০
  • কপি লিঙ্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাচঁগাতিয়া নবজাগরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে উক্ত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সাংগঠনিক সম্পাদক আঙ্গুরা বেগম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক এবং ৯নং রানীগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক ফারুক মাহমুদ। 

বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব ডাঃ সৈয়দ রুবায়েল আহমেদ জুয়েল, অপরাধ বিষয়ক প্রথম টিভি চ্যানেল উন্মোচন টেলিভিশন এর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান জনাব গিয়াসউদ্দিন। এ পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন- মাওঃ আতাউর রহমান উস্তার, রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও উক্ত টুর্নামেন্টের পরিচালক সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান। 

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরুব্বী আঃ ছমদ, মিরাশী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুখলিছুর রহমান, নব জাগরণ স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল হাসান কালাম ও সাধারণ সম্পাদক জুনাইদুর রহমান, জার্নেল হাসান দ‚র্জয় ও যুবসমাজ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অনেকেই। 

উক্ত টুর্নামেন্ট খেলায় ১৬টি টিম অংশগ্রহণ করেছে। আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে সাগর একাদশ বনাম ছাব্বির একাদশ। এতে ট্রাইবেকারে ২-১ গোলে সাগর একাদশ বিজয়ী হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য