কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং উচ্চবিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৩৫)। তিনি সাবরাংয়ের নয়াপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের ভায়রা ওমর ফারুক জানান, স্থানীয়রা রোববার রাতে তাকে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডু খেলতে দেখেছে। পরে রাতে বাড়ি না ফেরায় খোঁজখবর নিতে গিয়ে সংবাদ পাই, তার মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমা বলেন, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে রোববার (১৬ অক্টোবর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।




.jpg)

মন্তব্য