গোবিন্দগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ ১২:০৮:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ঝিলপাড়া এলাকা থেকে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে লুৎফর রহমান (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ছুরিকাহত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। ফুলবাড়ি ইউনিয়নের বামনকুড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। 

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, লুৎফর রহমান বিভিন্ন হোটেল ও দোকানে কর্মচারীর কাজ করতো। বুধবার সকালে পৌরশহরের ঝিলপাড়া এলাকায় তাকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এলাকার লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থা সঙ্কটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।  

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল আহম্মেদ নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য