পদ্মায় স্পিডবোটডুবি, সব যাত্রী উদ্ধার

  • অনলাইন
  • শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ১১:০৪:০০
  • কপি লিঙ্ক

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ১১ যাত্রী নিয়ে বাংলাবাজারগামী একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে, নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীদের উদ্ধার করে।
কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য