চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘর থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুুবক ফরিদের গলা ও মাথার পেছনের অংশে একাধিক কোপের জখম রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক মাস পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে অবস্থান করার পাশাপাশি বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতো ফরিদ। ঘটনার দিন আশপাশের লোকজন দিনের বেলায় দেখলেও এরপর ফরিদ উদ্দিনের খোঁজ না পেয়ে প্রতিবেশিরা তার বসতঘরে যান। ঘরের একটি রুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মরদেহের প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। আশা করি খুনের রহস্য উদঘাটন করা যাবে।




.jpg)

মন্তব্য