ধান ক্ষেতে মিলল নার্সের লাশ

  • অনলাইন
  • সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ০৭:০২:০০
  • কপি লিঙ্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানার বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে শাহানাজ পারভীন প্রিয়তা (২৬) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ। 

নিহত শাহনাজ পারভীন প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরনবীর মেয়ে। তিনি একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
কোম্পানীঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রতন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য