বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে এ গোলাপ যেন হয়ে উঠেছে সোনার হরিণ। যে গোলাপ কয়েকদিন আগেও বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। এর পরেও দোকানে নেই গোলাপ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহের সদরের ফুলের দোকানে ঘুরে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
ফুল বিক্রেতা জামাল উদ্দিন জানান, কয়েক দিন আগেও ফুলের দাম এতো ছিলো না। হঠাৎ করে ফুলের বাজারে আগুন লেগেছে। আগে যে ফুলের দাম ২০ থেকে ২৫ টাকা ছিল সেটি এখন ৪৫ থেকে ৫০ টাকাতেও পাওয়া যাচ্ছে না।
ফুল না পাওয়ার কারণ হিসেবে তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি বাঙালির ঐতিহ্য পহেলা ফাল্গুন। আবার একইদিনে বিশ্ব ভালোবাসা দিবস। এ দিবসগুলোতে সব ফুলের চাহিদাই বেড়ে যায়। এ সময় গোলাপের চাহিদা থাকে সবার ওপরে।
ফুল কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, সকাল থেকে গোলাপ খুজতেছি। কিন্তু কোথাও গোলাপ ফুল পাচ্ছি না। এক দোকানে একটি পেয়েছিলাম কিন্তু ফুলটি বিক্রি করতে চাচ্ছে না দোকানদার। আমি ৭০০টাকা বলেছি। তাও বিক্রি করে নাই একটি গোলাপ।




.jpg)

মন্তব্য