গাইবান্ধা জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এ উপজেলায় আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে লক্ষীপুর, মালিবাড়ী, কুপতলা, বোয়ালী, বাদিয়াখালী, রামচন্দ্রপুর, কামারজানি, মোল্লারচর, সাহাপাড়া, খোলাহাটি, গিদারী, ঘাগোয়া ও বল্লমঝাড় ইউনিয়ন।
এই ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বর পদে ২৪৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। বুধবার ৬ জন রিটার্নিং অফিসারের মাধ্যমে এই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।






মন্তব্য