গাইবান্ধার পলাশবাড়িতে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ক্ষমতাসীন দলটির সহযোগী সংগঠন তাঁতী লীগের এক নেত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
মামলার এজাহারে বলা হয়, বিয়ের আশ্বাসে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রফিকুল। দীর্ঘদিনের সম্পর্কে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলসহ ভাড়া বাসায় তার সঙ্গে থেকেছেন রফিকুল। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে রফিকুল তালবাহানা শুরু করেন। ঘটনা জানাজানি হলে দলের নেতা-কর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলে রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ঘটনা ধামাচাপা দিতে রফিকুল তাকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় বুধবার বিকেলে ওই নারী মামলা দায়ের করে।
পলাশবাড়ি থানার ওসি মো: মাসুদ রানা জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ওই নারী। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার জেলা হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত রফিকুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানান ।




.jpg)

মন্তব্য