পদ্মার পানি বিপদসীমার ওপর, ফরিদপুরে নিম্নাঞ্চল প্লাবিত

  • অনলাইন
  • বুধবার, ১৮ আগস্ট ২০২১ ০১:৫৭:০০
  • কপি লিঙ্ক

টানা বর্ষণে উজানের পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়ে ফরিদপুর অংশে বিপদসীমার ১৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড এই তথ্য নিশ্চিত করেছেন। গত দুই দিনে পদ্মার পানি বৃদ্ধি পাওয়া জেলার ৯ ইউনিয়নের হাজার হাজার পরিবার চরম ভোগান্তিতে পরেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন ৮.৬০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পদ্মা সংলগ্ন নিম্নাঞ্চল এলাকার ফসলি জমি, বাড়ি ঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। এ কারণে গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা প্লাবিত হয়েছে।  আমারা এ ব্যাপারে খোঁজ খবর রাখছি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য