গাইবান্ধায় চিনিকল শ্রমিক কর্মচারী ও আখচাষীদের বিক্ষোভ

  • গাইবান্ধা প্রতিনিধি: 
  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ০১:০৪:০০
  • কপি লিঙ্ক

রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলের আখমাড়াই বন্ধের সিন্ধান্তের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন চিনিকলের আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা। 

আজ দুপুরে বিক্ষোভ মিছিলসহ  গোবিন্দগঞ্জ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মতিন মোল্লা, আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, চিনিকল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা সহ অন্যরা। 

বক্তারা অবিলম্বে চিনিকলের আখমাড়াই বন্ধের সিদ্ধান্ত বাতিল সহ শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনভাতা পরিশোধের দাবি জানান। এপর উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য