ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনে আয়োজনে সোমবার দুপুরে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে উক্ত আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদরপুর উপজলো চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলামসহ অন্যান্যরা। আইন শৃংখলা সভা শেষে প্রধান অতিথি উপজলো এলজিইডি বাস্তবায়নে ৬ কোটি ৮০ লক্ষ ২৬ হাজার ৯ শত ৪১ টাকা ব্যায়ে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।






মন্তব্য