সদরপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

  • সদরপুর প্রতিনিধি:
  • শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ ০৯:২২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সরদপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে আজ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পলিথিন ব্যবসায়ী অনুপ সাহার দোকান থেকে পাঁচ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

এ সময় পলিথিন ব্যবসায়ী অনুপ সাহাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ী  অনুপ সাহাকে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা টাকা অর্থ দণ্ড করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

উল্লেখ্য গত বছর একই অপরাধে অনুপ সাহাকে ১০ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য