কাজীপুরে ছোট ভাইয়ের সাথে ঘরের বারান্দায় বেড়া দেয়া নিয়ে বিরোধে আব্দুল বাসেদ ৪৫ নামের এক কৃষক খুন হয়েছে। নিহত আব্দুল বাসেদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রামের মৃত হোসেন আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে গত ৫ জুলাই রবিবার দুপুরে পাটাগ্রামের নিহতের নিজ বাড়িতে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতের চাচাতভাই মৃত আমাজাদ আলীর পুত্র আনোয়ার হোসেনের ঘরের বারান্দায় একটি বেড়া দেয়া হয়। এতে নিহতের পরিবারের যাতায়াতের সমস্য সৃষ্ঠি হয়। ঘটনার সময়ে আনোয়ারের অনুপস্থিতিতে এ নিয়ে তাঁর ছোট ভাই শাহিনের সাথে নিহত বাসেদের কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিনের হাতে থাকা খরকাটার কাচি দিয়ে বাসেদের গলায় হ্যাচকা টান দিলে গলাকেটে দুভাগ হয়ে ঘটনাস্থলে বাসেদ মারা যায়।
কাজীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণকরা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তস্তি চলছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য