গাইবান্ধায় জমা জমি নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন 

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১১:১০:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামে জমি জমি নিয়ে দ্বন্দ্বে জেদ ধরে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। 

পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোরিয়াটা গ্রামের বাসিন্দা মতিয়ার ও বাবলু মিয়া । দীর্ঘদিন থেকে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আজ মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষ মতিয়ার রহমানের সাথে প্রতিবেশী বাবলু মিয়ার জমি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

সংঘর্ষে রাত পর্যায়ে মতিয়ার রহমান তার হাতে থাকা ছুরি দিয়ে বাবলু মিয়াকে আঘাত করে।  এতে ঘটনাস্থলেই বাবলু নামে এক ব্যক্তি নিহত হয়। মহিলা সহ আহত ৫ জন আহত হয়।

আহতদের পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ রাত দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে বাবলু মিয়ার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো জানান, আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য