ফরিদপুরের সালথায় অসহায় দরিদ্র পরিবারের জন্য উপজেলা প্রশাসনের কাছে ২শত প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করেন এনজিও আশা সালথা শাখা ব্রাঞ্চ। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের কাছে এ খাদ্য সহায়তা হস্তান্তর করেন আশার কর্মকর্তা বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, আশা আঞ্চলিক কার্যালয়ের আরএম অমরেন্দ্র বসু, আশা সালথা শাখার ব্রাঞ্চ ম্যানেজার রকিব উদ্দিন, মোঃ ইউনুছ হাসান, সহকারী ম্যানেজার আসলাম হাসান, আবু সাঈদ প্রমুখ।
এ সময় দুইশত প্যাকেটের প্রতিটিতে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি লবন রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বাংলাদেশ জমিনকে বলেন, আশার দেওয়া খাদ্য সহায়তা সরকারী লিষ্ট অনুযায়ী ৮টি ইউনিয়নের অসহায়-দরিদ্র দুইশতটি পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য