চরভদ্রাসনে জাতীয় শোক দিবস পালিত

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।

এরপর একে একে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড, চরভদ্রাসন থানা, এমপি প্রতিনিধি, থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা শেষে উপজেলা চত্বর থেকে এক শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, মসজিদে দোয়া প্রার্থনা ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।

মন্তব্য