ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ডেঙ্গু, গুজব, মাদকবিরোধী যে কোনো কর্মকান্ডে সমাজের সকল পর্যায়ের মানুষের অংশ গ্রহণমূলক হলে দ্রুত এর সুফল পাওয়া যায়।
এ আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠির নয়, এ সমস্যা আমাদের সকলের, এ কারণে সকলকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা স্কুল মাঠে আয়োজিত ডেঙ্গু, গুজব, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা সমাবেশে এ কথা বলেন জেলা প্রশাসক।
ফরিদপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, সদর উপজেলা জেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ ।
এ সময় জেলা শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানগণ অংশ নেয়।
সমাবেশ শেষে শহরের ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।




.jpg)

মন্তব্য