ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত এলাকায় কোন লোক অনাহারে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বানভাসী মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে বিপুল পরিমানে খাদ্য মজুদ রয়েছে। যা আমাদের দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় কোন খাদ্য ঘাটতি হবে না।
গতকাল সোমবার ফদিরপুরের সদরপুর উপজেলার চর অঞ্চলের ৩টি ইউনিয়নের বন্যা দুর্গত ও নদী ভাংঙ্গন কবলিদের মাছে ত্রান বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের দেয়া তালিকায় এমপি ১ হাজার ৯ শত ৫০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্যা, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা সহকারি কমিশনার ভূমি সজল কুমার শীল, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু এহসান মিয়া, সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমানসহ স্থানীয় নেতাবৃন্দ।




.jpg)

মন্তব্য