সদরপুরে বন্যার কারনে ১৬টি বিদ্যালয় বন্ধ ঘোষণা পাঠদান ব্যাহত

  • রাকিবুল ইসলাম, সদরপুর:
  • সোমবার, ২২ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁর চরাঞ্চলের ৩টি ইউনিয়নের ১৫টি প্রাথমিক, ১টি হাই স্কুল ও ১টি আলিয়া মাদ্রাসা বন্যা প্লাবিত হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সকল বিদ্যালয়ে অধ্যায়নরত প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রীর পাঠদান ব্যাহত হচ্ছে।

সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মালেক জানান, উপজেলার নারিকেল বাড়ীয়া ও চরনাছিরপুর ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত হওয়ায় ও চরমানাইড় ইউনিয়নের নাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

চরনাসিরপুর উচ্চ বিদ্যালয় বন্যাকবলিত হওয়ায় ও চরবন্দরখোলা সিনিয়র মাদ্র্রাসাটি নদী ভাঙ্গনের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মন্তব্য