করোনার বিরুদ্ধে একসাথে লড়তে হবে

  • জবি প্রতিনিধি:
  • সোমবার, ২৩ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনাভাইরাসের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়ার আহবান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ আহবান জানান।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস আমাদের প্রিয় মাতৃভূমিতেও আঘাত হেনেছে। আসুন সকলে মিলে এই অদৃশ্য অপশক্তির বিরূদ্ধে রুখে দাঁড়াই।

তিনি বলেন, আমরা অতি প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে না যাই। প্রত্যেকেই নিজেদের সুরক্ষার ব্যবস্থা করি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন এ বিপদ থেকে আমাদের রক্ষা করেন।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ বা তাঁর পরিবারের কেউ যদি এই ভাইরাসে (আল্লাহ না করুন) আক্রান্ত হই বা কোনো বিপদে পড়ি, আমাদের যার যেখানে সুযোগ আছে সেখান থেকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেই।

পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষে সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ্ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য