টেন্ডুলকার-পন্টিংয়ের একাধিক রেকর্ড ভাঙার দূয়ারে কোহলি

  • অনলাইন
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ১২:২৭:০০
  • কপি লিঙ্ক

২৭ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে বেশকয়েকটি রেকর্ড গড়ার সুযোগ আছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। এই মাইলফলকগুলো ছুঁতে পারলে তিনি ভেঙে দেবেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার আর রিকি পন্টিংয়ের একাধিক রেকর্ড।

এ পর্যন্ত ২৩৯ ইনিংসে কোহলির রান ১১৮৬৭। ১২ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে তার প্রয়োজন ১৩৩ রান। তিন ম্যাচে ১৩৩ রান করতে পারলে তিনি দ্রুততম ১২ হাজার রান স্পর্শের বিশ্বরেকর্ড গড়বেন। বর্তমানে এই রেকর্ডটি মালিক ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ১২ হাজার রান করতে ব্যাটিং কিংবদন্তির লেগেছে ৩০০ ম্যাচ।

আবার তিন ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি টেন্ডুলকারকে স্পর্শ করবেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০টি ইনিংসে ৯টি সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। কোহলির আছে ৮টি, মাত্র ৩৮ ইনিংসে। তাই এই সিরিজে একটি সেঞ্চুরি করলেই টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করবেন কোহলি। আর সিরিজে দুটি করলে তো টপকেই যাবেন টেন্ডুলকারকে।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে টপকে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ আছে কোহলির। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে অধিনায়ক হিসেবে পন্টিংয়ের করেছেন ৪১টি সেঞ্চুরি। সমান ৪১টি সেঞ্চুরি রয়েছে কোহলিরও। আসন্ন সিরিজে আর একটি সেঞ্চুরি করলেই ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতকের মালিক হয়ে যাবেন কোহলি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য