বিপুল পরিমাণ টাকাসহ আটক জেলা জামায়াত আমির 

  • অনলাইন
  • বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ০২:০২:০০
  • কপি লিঙ্ক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি আছে বলে স্বীকার করেছেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়।

 পরে জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান স্বীকার করেন, তার সঙ্গে ৫০ লাখ টাকার বেশি আছে। তবে টাকার উৎস জিজ্ঞাসা করা হলে জিজ্ঞাসা করে হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
 
আরও পড়ুন: সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
 
বেলাল উদ্দিন প্রধান আরও জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়ায়। পেশায় ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের শিক্ষক। তার বাবার নাম দবিরুল।
 
নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘ইউএস বাংলায় করে ঢাকা থেকে বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির টাকা নিয়ে আসছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি। এ তথ্য জানান পর বিমানবন্দরে আমরা গোয়েন্দ সংস্থাসহ বিভিন্ন বাহিনী ব্যবস্থা নেয়। পরে তাকে আটক করা হয়।’

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য