জাতীয় পার্টির মনোনয়ন পেলেন আলোচিত সেই রায়হান জামিল

  • নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

দশ টাকায় ইলিশ মাছ এক টাকায় গরুর মাংস দেওয়া আলোচিত সেই ফরিদপুরের সমাজসেবক রায়হান জামিল এবার দলীয় মনোনয়ন পেলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা ও দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে প্রার্থী করা হয়। দীর্ঘদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালালেও দেশ ও মানবতার বৃহত্তর স্বার্থে তিনি জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রার্থীতা ঘোষণায় রায়হান জামিল বলেন, “জনগণের আস্থাই আমার শক্তি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেবো।”

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত মুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য