বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলফাডাঙ্গায় দোয়া মাহফিল

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ০৫:১২:০০
  • কপি লিঙ্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব বানা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা, ব্যবসায়ী ও সমাজসেবক মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুন উর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক লিয়াকত বিশ্বাস, বানা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মহিউদ্দীন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা, বানা ইউনিয়ন যুবদলের সভাপতি খোকন মোল্লা, বুড়াইচ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান ও বানা ইউনিয়ন কৃষক দলের স্থগিত কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য