আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর-৪ আসন (সদরপুর- চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনে প্রার্থী হয়েছেন মোট ৭ জন। তারা সবাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন পেপার জমা দিয়েছেনএবং প্রতিদিন উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগামী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হওয়ার পর জোরে সোরে চলবে নির্বাচনি প্রচার প্রচারনা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ২১৪ নম্বর আসনটি ফরিদপুর-৪ আসন। এই আসনে প্রার্থী হয়েছেন মোট ৭ জন।
প্রার্থীরা হলেন-
১, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাজী জাফর উল্লাহ।
২, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন স্বতন্ত্র।
৩, রবিউল ইসলাম জাকের পার্টি।
৪, মাকসুদ আহম্মেদ মাওলা বাংলাদেশ তরিকত ফেডারেশন।
৫, আলোমগীর কবির, বাংলাদেশ সুপ্রিম পার্টি।
৬, মো. আনোয়ার হোসেন জাতীয় পার্টি।
এবং ৭, নাজমুন নাহার, কংগেস।
উল্লেক্ষ, ফরিদপুর ৪ আসনে বর্তমান মোট ভোটার সংখা ৪ লক্ষ ৮৮ হাজার ৮৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৮৬১ জন। এবং মহিলা ভোটার ২ লক্ষ ৩৫ হাজার ৯৩৫ জন।






মন্তব্য