বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত : কাদের

  • অনলাইন
  • সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ০৫:৪৬:০০
  • কপি লিঙ্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, বিএনপি নেতারা সন্ত্রাসী, অনিয়মকারী ও দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতা। তারা অপরাধীদের জন্য মায়াকান্না করে। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়?

আজ সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব বিএনপি ছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে। 

আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য