যশোরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

  • অনলাইন
  • বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ০১:০৪:০০
  • কপি লিঙ্ক

যশোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবলীগ নেতা শামীম রেজা (৩৫) নিহত হয়েছেন।  মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শামীম ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন শামীম। পথিমধ্যে নতুনহাট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য