হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা মারা গেছেন

  • ডেস্ক
  • সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ০৯:২৮:০০
  • কপি লিঙ্ক

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা বেগম মারা গেছেন। রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপতালে শেষ নিশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৷ গুলশান আরা দীর্ঘদিন থেকে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।


সোমবার বাদ আসর চকবাজার জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য