'হাটহাজারী দখল নিতেই আল্লামা শফিকে হত্যা'

  • অনলাইন
  • রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ০৭:৫৪:০০
  • কপি লিঙ্ক

মাওলানা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবারের সদ্যরা। চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। 

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এছাড়া ১৫ নভেম্বর হেফাজতের কাউন্সিল বন্ধের আহ্বান জানিয়েছে আল্লামা আহমাদ শফির পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে আল্লামা শফির শ্যালক মঈনউদ্দিন এই অভিযোগ করে বলেন, হেফাজতের ভেতরে ঘাপটি মেরে থাকা জামায়াতে ইসলামীর অনুসারীরা হাটহাজারী মাদ্রাসার দখল নিতেই পরিকল্পিতভাবে আল্লামা শফিকে হত্যা করেছে। 

পরিবারের ডাকা এই সংবাদ সম্মেলনে সংহতি জানান হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাঈনুদ্দিন রুহী।

কাউন্সিলর অবৈধ দাবি করে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়। 

জামায়াতের এজেণ্ডা বাস্তবায়ন না করে আল্লামা শফীর আদর্শে ফিরে আসতে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও তার অনুসারিদের প্রতি আহবান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য