সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিন আর নেই

  • অনলাইন
  • শনিবার, ০৪ জুলাই ২০২০ ০১:০৯:০০
  • কপি লিঙ্ক

সাবেক মন্ত্রী, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ টি এম গিয়াস উদ্দিন ( ৮৩) আর নেই। শুক্রবার দিনগত রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার জোহরের নামাজের পর মোহাম্মদপুর তাজমহল রোড জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাজমহল রোড করবস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ শোক জানিয়েছেন।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য