নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন শহীদুল

  • আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর):
  • বুধবার, ১৪ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর-২ সালথা-নগরকান্দা আসনের বিএনপির নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

বুধবার ঈদের তৃতীয় দিন দুপুরে তালমা ইউনিয়নের কোনাগ্রামে তার নিজ বাড়িতে বিএনপির নেতাকর্মীদের সাথে মধ্যেন্হভোজ, ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিকালে বিএনপির নেতাকর্মীদের সাথেও সময় কাটান ও তাদের পরিবারের খোঁজ-খবর নেন।

এ সময় সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান কবির মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি ফরিদুর রহমান, ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু, ছাত্রদল নেতা এমএম জামাল, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান নাজির সহ সালথা- নগরকান্দার কয়েকশত বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য