বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
খুলনা বিভাগীয় সমাবেশে বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তিনি এ এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা এমন দেশে বাস করছি, যেখানে বেঁচে থাকার কোনো অধিকার নেই। দিনদুপুরে আদালতের মধ্যেই কুপিয়ে হত্যা করা হচ্ছে, পিটিয়ে মানুষ মারা হচ্ছে। দেশবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করেছে।
‘সব মিলিয়ে দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’






মন্তব্য