জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন লাবু চৌধুরী

  • আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ
  • শনিবার, ১৩ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি আকবর লাবু চৌধুরীর ৫৮তম জন্মদিন আজ শনিবার।

এ উপলক্ষে আজ সন্ধায় ঢাকার ধানমন্ডি বাসভবনে নগরকান্দা – সালথা উপজেলার নেতাকর্মীদের উপস্থিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

তরুণ এ রাজনীতিবিদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নগরকান্দা-সালথা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা সকলের উদ্দেশ্যে শাহদাব আকবর চৌধুরী (লবু) বলেন, এলাকার মানুষের কল্যাণে সবসময় কাজ করতে চাই।

বিগত দিনে যেভাবে আপনারা আমাকে সহযোগীতা করেছেন, আগামীতেও আমি আপনাদের ভালোবাসায় বাঁচতে চাই। সুখে- দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, নগরকান্দা সালথা’কে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্‌ আপনারা দোয়া করবেন।

মন্তব্য