জীবনের নিরাপত্তা নেই বলেই রিফাতের খুনিকে কেউ আটকানি: মান্না

  • বাংলারজমির ২৪ ডেস্ক:
  • শনিবার, ২৯ জুন ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ জীবনের নিরাপত্তা নেই বলেই কেউ রিফাতের খুনিকে আটকাতে যায়নি। গণতন্ত্র মুক্তি পেলে খালেদা জিয়ারও মুক্তি মিলবে।

আজ শনিবার (২৯ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশের গণতন্ত্র অবরুদ্ধ উল্লেখ করে মান্না আরও বলেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা গেলেই গণতন্ত্রের মুক্তি মিলবে।

মান্না আরও বলেন, বাংলাদেশ দিন দিন নির্দয়ের দেশে পরিণত হচ্ছে। মানুষের বিবেক মারা যাচ্ছে। আর সরকার সুশাসনের দিকে না তাকিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত কারার কাজ করছে।

মন্তব্য