ঠিক কয়টায় প্রকাশ হবে এসএসসির ফল, জানা যাবে যেভাবে

  • ডেস্ক
  • রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ০৪:০৮:০০
  • কপি লিঙ্ক

চলতি বছরের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। আজ শনিবার (৮ আগস্ট) বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল জানিয়েছে—পরীক্ষার্থীরা নির্ধারিত সময় থেকে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে নিজস্ব EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রগুলো নির্ধারিত পদ্ধতিতে ফল সংগ্রহ করতে পারবে।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফলবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। বরিশাল বোর্ডের ক্ষেত্রে উদাহরণ হিসেবে SSC BAR 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠানোর কথা জানিয়েছে বোর্ড।

এ ছাড়া অনলাইনে ফলাফল ও পুনর্নিরীক্ষণের জন্য পৃথক ওয়েবসাইটে প্রবেশের নির্দেশনাও দিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের আবেদন ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য