সরকারিভাবে বড় ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশ

  • অনলাইন
  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৪:০২:০০
  • কপি লিঙ্ক

এবার রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের ইফতারি পার্টি না করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।


উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য