রাজনীতিতে পারস্পরিক আস্থা থাকলে সহিংসতা বন্ধ হবে : সিইসি

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচিত করা, নির্বাচিত হওয়া গণতান্ত্রিক অধিকার। সহিংসতা বাদ দিয়ে অহিংস পদ্ধতিতে ভোট দেয়া খুব জরুরি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে এসব বলেন সিইসি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা খুব কম, পারস্পরিক আস্থার জায়গা তৈরি খুব জরুরি।

আস্থা তৈরি হলে সহিংসতা বন্ধ হবে।
সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ভোট দেওয়া যেমন অধিকার তেমনি ভোট না দেওয়াও একটি অধিকার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বেলা ১১টায় বৈঠক বসে জাতীয় মানবাধিকার কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য