জামায়াতকে নিয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন
  • রবিবার, ১১ জুন ২০২৩ ০৫:০৬:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার দুপুরে রাজধানীর রাজারবাগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতকে সমাবেশ করতে দেওয়ায় দলটির সঙ্গে নীতির কোনো পরিবর্তন হয়েছে কিনা- উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াতের সমাবেশ এটিই প্রথম নয়। তারা প্রায়শই বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে ভাঙচুরের মতো ঘটনাও ঘটনায়।
এবার তারা মাঠে সমাবেশ করতে অনুমতি চেয়েছে। কিন্তু আমরা পারমিশন দিইনি। পরে তারা আবদ্ধ স্থানে অর্থাৎ ইনডোরে মিটিং করতে চেয়েছে। পরে মৌখিকভাবে কমিশনার মহোদয় তাদের অনুমতি দিয়েছে। তার মানে এই নয় যে আমরা আমাদের নীতি থেকে সরে এসেছি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য