গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় টুপি তৈরির কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
এদিকে টুপি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার রাত ১০ টা ৩৬ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচ তলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। আগুনের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে নেমে এসে সড়কে অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন।
কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কারখানাটিতে ১ হাজার ৬৫০ জন শ্রমিক রয়েছে। আগুন লাগার পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। এখনও কোনো শ্রমিক নিখোঁজের সংবাদ পাইনি।




.jpg)

মন্তব্য