ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুর ২টা ৫২ মিনিটের দিকে সম্মেলনস্থলে উপস্থিত হন আওয়ামী লীগ সভানেত্রী।
প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা হর্ষধ্বনি ও স্লোগানে তাকে স্বাগত জানান।
এর আগে দুপুর পৌনে ২টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনস্থলে প্রবেশ করেছেন। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ছেয়ে গেছে ব্যানার-প্ল্যাকার্ড ও ফেস্টুনে।
প্রায় ৫ বছর পর এ সম্মেলনে সারাদেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ নিয়েছেন। ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।




.jpg)

মন্তব্য